সোমবার মনোনয়ন পেশ একাধিক তৃণমূল প্রার্থীর
কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সুজিত বসু সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন। এ দিন বেলায় সল্টলেকে উন্নয়ন ভবন থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান সুজিত। মনোনয়ন পত্র জমা দিয়ে বাইরে বেরি
সোমবার মনোনয়ন পেশ একাধিক তৃণমূল প্রার্থীর


কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সুজিত বসু সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন। এ দিন বেলায় সল্টলেকে উন্নয়ন ভবন থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান সুজিত। মনোনয়ন পত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে তৃণমূল প্রার্থী জানান, জয়ের বিষয়ে তিনি নিশ্চিত। বলেন, রাজ্যে তাঁদের দল পুনরায় ক্ষমতায় আসবে। উন্নয়নের কাজ অগ্রাধিকার পাবে।

এদিকে, আলিপুর সার্ভে বিল্ডিংয়ে সোমবার মনোনয়ন জমা দেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার ও বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে ছিল কড়া পুলিশি পাহারা।

জানা গিয়েছে, আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে থেকে জমায়েত হঠাতে এদিন সক্রিয় ছিল পুলিশ। বিপুল সংখ্যক বাহিনীও মোতায়েন ছিল ওই চত্বরে। যে দলই হোক না কেন, জমায়েত দেখলেই এলাকা খালি করেছে পুলিশ। চলে মাইকিং। সূত্রের খবর, কড়া নজরে থাকা সত্ত্বেও সোমবার ফের উত্তপ্ত হয় আলিপুর সার্ভে বিল্ডিং চত্বর। ব্যরিকেডে ঘিরে রাখা এলাকাতে মুখোমুখি বচসা বাধে তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। ব্যারিকেডের একদিক ‘জয় শ্রীরাম’ স্লোগান, অন্যদিকে ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। দু’পক্ষের স্লোগানযুদ্ধে উত্তপ্ত আলিপুর সার্ভে বিল্ডিং চত্বর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande