মনোনয়ন জমা দিলেন অরূপ রায়, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ
হাওড়া, ৬ এপ্রিল (হি. স.):- অরূপ রায় সোমবার হাওড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এদিন তিনি সমর্থক ও দলীয় কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যান। শোভাযাত্রা ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ
অরূপ রায়


হাওড়া, ৬ এপ্রিল (হি. স.):- অরূপ রায় সোমবার হাওড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এদিন তিনি সমর্থক ও দলীয় কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যান। শোভাযাত্রা ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয় এবং রাস্তাজুড়ে দলীয় পতাকা ও ব্যানারে সেজে ওঠে বিভিন্ন এলাকা।মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে ভোটারদের দীর্ঘ লাইন দেখতে পেয়ে তিনি গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথাও শোনেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।পরে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অরূপ রায়। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপে শাসক দলের কর্মী ও সমর্থকেরা অযথা সমস্যার মুখে পড়ছেন। কমিশনের কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি কড়া সমালোচনা করেন এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাওড়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande