
খড়দহ, ৬ এপ্রিল (হি. স.) : ১০৯ নম্বর খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী অধ্যাপক (ড.) কল্যাণ চক্রবর্তী সোমবার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তিনি মনোনয়ন দাখিল করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিজের জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী।মনোনয়ন জমা দেওয়ার পর কল্যাণ চক্রবর্তী জানান, খড়দহ এলাকার সামগ্রিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ এবং পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, তা পূরণ করাই তাঁর অগ্রাধিকার হবে বলে তিনি উল্লেখ করেন। একজন কৃষি বিজ্ঞানী হিসেবে তিনি কৃষকদের সমস্যার বিষয়টি ভালোভাবে বোঝেন এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাস্তবমুখী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান।তিনি আরও বলেন, খড়দহের সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন এবং তাঁদের সমর্থনেই তিনি এই নির্বাচনে লড়াই করছেন। এলাকার রাস্তা, নিকাশি, পানীয় জল ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উন্নয়নে তিনি গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন।মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়