
হাইলাকান্দি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল ৭ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত হাইলাকান্দি সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন এক আদেশে হাইলাকান্দি জেলায় নো-ফ্লাই জোন ঘোষণা করেছেন।
আজ ৬ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত হাইলাকান্দি জেলায় সমস্ত রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (ড্রোন), ইউএভি, প্যারাগ্লাইডার এবং মাইক্রোলাইট বিমান ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র কর্তৃপক্ষের পূর্ব লিখিত অনুমতি নিয়ে নির্দিষ্ট ক্ষেত্রে ড্রোন ওড়ানো যাবে। এই আদেশ লঙ্ঘন করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারায় শাস্তির বিধান রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস