ভোটদানে সচেতনতা বৃদ্ধিতে কর্মসূচি কোচবিহারের চা বাগানে
কোচবিহার, ৬ এপ্রিল (হি. স.) : ভোটারদের সচেতনতা বৃদ্ধি, ভোটদানের প্রক্রিয়াতে সামিল করার জন্য কোচবিহারের চা বাগানে নির্বাচন কমিশনের উদ্যোগে হয়ে গেল এক কর্মসূচি। উল্লেখ্য, সমতলে, পাহাড়ে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও একযোগেই চলছে এ সংক্রান্ত প্
কোচবিহারের মাথাভাঙা - ২ ব্লকে প্রচার অভিযান


কোচবিহার, ৬ এপ্রিল (হি. স.) : ভোটারদের সচেতনতা বৃদ্ধি, ভোটদানের প্রক্রিয়াতে সামিল করার জন্য কোচবিহারের চা বাগানে নির্বাচন কমিশনের উদ্যোগে হয়ে গেল এক কর্মসূচি। উল্লেখ্য, সমতলে, পাহাড়ে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও একযোগেই চলছে এ সংক্রান্ত প্রচার অভিযান। কোচবিহারের চা বাগানেও হয়ে গেল তেমনই এক কর্মসূচি। কোচবিহার জেলা প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। তফসিলি উপজাতিদের মধ্যে এ নিয়ে উৎসাহের ছবি ধরা পড়েছে। একটি ভোট বদলে দেবে ভবিষ্যৎ লেখা পোস্টার নিয়ে কর্মসূচিতে অংশ নেন অনেকে। মাথাভাঙা - ২ নম্বর ব্লকে ওই সচেতনতা অভিযানে সামিল হয় পড়ুয়ারাও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande