মঙ্গলবার পাথারকান্দিতে স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নির্বাচনী জনসভা
পাথারকা‌ন্দি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : আগামীকাল মঙ্গলবার শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি নির্বাচন কেন্দ্রের অধীন লালমাটি এলাকায় বি‌জে‌পি কর্তৃক আ‌য়ো‌জিত এক নির্বাচনী জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দেবেন। আগামীকাল সকাল দশটায় তিনি সমাবেশ
লালমাটিতে চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী মঞ্চ তৈরির কাজ


পাথারকা‌ন্দি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : আগামীকাল মঙ্গলবার শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি নির্বাচন কেন্দ্রের অধীন লালমাটি এলাকায় বি‌জে‌পি কর্তৃক আ‌য়ো‌জিত এক নির্বাচনী জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দেবেন। আগামীকাল সকাল দশটায় তিনি সমাবেশস্থলে অবতরণ করবেন বলে জানা গেছে।

জানা গে‌ছে, অনুষ্ঠেয় নির্বাচনী সভায় পাথারকান্দি আসনে বি‌জে‌পি-প্রার্থী কৃ‌ষ্ণেন্দু পা‌ল সহ শ্রীভূমি জেলার চারটি আসনে বিজেপি সহ এনডিএ প্রার্থীদের সমর্থনে ভাষণ দেবেন দলের শীর্ষ নেতা অমিত শাহ।

গত কয়‌দিন ধ‌রে খারাপ আবহাওয়া‌কে উপেক্ষা ক‌রে মঞ্চ তৈরির কাজ জোর কদ‌মে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ ‌সোমবার বিকাল পর্যন্ত চলে ছে মঞ্চ সজ্জা ও দর্শক-শ্রোতাদের বসার জন্য চেয়ার। মঞ্চের পা‌শে তৈরি করা হ‌য়ে‌ছে অস্থায়ী হে‌লিপ্যায়ড।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande