ঢাকা, ৬ এপ্রিল (হি.স.): সোমবার বিএনপি চেয়ারম্যান তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সৌজন্য সাক্ষাৎ হয়।
বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়েছে, "তাঁরা এই দুই দেশের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে জনগণ-কেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন। হাই কমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পারিক কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।"
---------------
হিন্দুস্থান সমাচার / কিশোর সরকার