
কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি সোমবার সল্টলেকে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন। এ দিন দুপুর নাগাদ দমদমের হনুমান মন্দিরের কাছে জমায়েত হন বিজেপি কর্মীরা। সেখানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী প্রমুখ। সেখান থেকে শুরু হয় মিছিল। মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে তিনি জানান, রাজারহাট গোপালপুরের বাসিন্দারা পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। এত দিন সেখানে মানুষের কথা শোনা হত না। নিকাশি থেকে বিভিন্ন পরিষেবা প্রদানে ব্যর্থ বিধায়ক। দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগও রয়েছে। এমন পরিস্থিতিতে জয়ের বিষয়ে তিনি নিশ্চিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ