ভোটের বাজারে বাগযুদ্ধ গোঘাটে
আরামবাগ, ৬ এপ্রিল (হি.স) ২৬–এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। বাড়ছে প্রার্থীদের কথার ঝাঁজ, পাল্টা আক্রমণ আর জয়ের আত্মবিশ্বাসী দাবি। এমনই আক্রমণাত্মক সুর শোনা গেল সোমবার গোঘাট বিধানসভায় বিজেপি প্রার্থী প্রশ
গোঘাটে ভোট প্রচারে বিজেপি প্রার্থী প্রশান্ত অধিকার


আরামবাগ, ৬ এপ্রিল (হি.স)

২৬–এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। বাড়ছে প্রার্থীদের কথার ঝাঁজ, পাল্টা আক্রমণ আর জয়ের আত্মবিশ্বাসী দাবি। এমনই আক্রমণাত্মক সুর শোনা গেল সোমবার গোঘাট বিধানসভায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের মুখে।

এদিন প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি প্রার্থী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর জয় কার্যত নিশ্চিত। তাঁর কথায়, ৪ঠা মে ফলাফল বেরোবে, তখন শুধু দেখার বিষয় থাকবে ব্যবধান কত হয়।” এখানেই থেমে থাকেননি তিনি। ক্রিকেটের ভাষা টেনে এনে আরও এক ধাপ এগিয়ে বলেন, “আমি চেনা মাঠে খেলতে নেমেছি। বল স্পিন হোক বা পেস—আমি বাউন্ডারি মারবই।” তাঁর এই মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। প্রচারের মিছিলে উৎসাহ ও আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো।

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে—গোঘাট বিধানসভা এবার হতে চলেছে মর্যাদার লড়াইয়ের অন্যতম বড় মঞ্চ। একদিকে আত্মবিশ্বাসে টগবগ করছে বিজেপি, অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল। ফলে রাজনৈতিক উত্তাপ যে আগামী দিনে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande