
বীরভূম, ৬ এপ্রিল (হি.স.): শিশুকন্যা-সহ অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবতীর। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুর থানার থুপসাড়া অঞ্চলের টিকুরী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজের বাড়ি থেকেই ওই যুবতী ও তাঁর শিশুকন্যাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়েরা উদ্ধার করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় মা-মেয়ের। পুলিশের প্রাথমিক অনুমান, বছর আটেকের শিশুকন্যাকে প্রথমে কীটনাশক জাতীয় কিছু খাইয়ে দিয়ে পরে নিজেও খেয়ে নেন বছর পঁচিশের ওই যুবতী। যার ফলে মৃত্যু হয়েছে দুজনেরই। ঘটনার তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ