প্রকাশ্যে ‘মটকা কিং’-এর ট্রেলার
মুম্বই, ৭ এপ্রিল (হি.স.) : ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও তাদের নতুন অরিজিনাল ড্রামা সিরিজ ‘মটকা কিং’-এর ট্রেলার প্রকাশ করেছে। নাগরাজ মঞ্জুলে প্রযোজিত, রচিত ও পরিচালিত এই সিরিজের গল্প লিখেছেন অভয় কোরানে। ১৯৬০-এর দশকের বদলে যাওয়া মুম্বইকে কেন্দ্র ক
অ্যাকশন-ড্রামার ঝড়, প্রকাশ্যে ‘মটকা কিং’-এর ট্রেলার


মুম্বই, ৭ এপ্রিল (হি.স.) : ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও তাদের নতুন অরিজিনাল ড্রামা সিরিজ ‘মটকা কিং’-এর ট্রেলার প্রকাশ করেছে। নাগরাজ মঞ্জুলে প্রযোজিত, রচিত ও পরিচালিত এই সিরিজের গল্প লিখেছেন অভয় কোরানে।

১৯৬০-এর দশকের বদলে যাওয়া মুম্বইকে কেন্দ্র করে তৈরি এই সিরিজে এক সাধারণ মানুষের অসাধারণ উত্থানের গল্প তুলে ধরা হয়েছে। সিরিজে বিজয় ভার্মা ‘ব্রিজ ভাট্টি’ নামের এক উচ্চাকাঙ্খী সুতো ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ‘মটকা’ জুয়ার সাম্রাজ্য গড়ে তোলেন।

দেখানো হয়েছে, কীভাবে ধনীদের বিনোদনের মাধ্যম হিসেবে শুরু হওয়া এই জুয়া তিনি ধীরে ধীরে সারা দেশের মানুষের নেশায় পরিণত করেন। তবে এই সাফল্যের সঙ্গে বাড়তে থাকে ঝুঁকি ও বিপদও।

সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৃতিকা কামরা, সাই তামহাঙ্কর, সিদ্ধার্থ যাদব এবং গুলশন গ্রোভার।

বিজয় ভার্মা জানিয়েছেন, এই সিরিজে কাজ করা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং ও নতুন অভিজ্ঞতা। ১৯৬০-এর সময়কালকে ফুটিয়ে তোলা এবং সেই সময়ের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে বিশেষ ছিল। তাঁর মতে, এই সিরিজে উচ্চাকাঙ্খা, ক্ষমতা এবং সাফল্যের মূল্য— এই সবকিছুর গল্প একসঙ্গে তুলে ধরা হয়েছে।আগামী ১৭ এপ্রিল থেকে প্রাইম ভিডিও-তে ‘মটকা কিং’ সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande