প্রাক্তন ভারতীয় ফরোয়ার্ড খেলোয়াড় তথা ফুটবলার সাংমা র প্রয়াণে শোকপ্রকাশে এআইএফএফ
told me
প্রয়াত ভারতীয় ফরোয়ার্ড  সাংমা


নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি. স.) প্রাক্তন ভারতীয় ফরোয়ার্ড গিলবার্টসন সাংমার প্রয়াণে সোমবার গভীর শোক প্রকাশ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। গত ৩ এপ্রিল ২০২৬, গৌহাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। অসমের কৃতী ফরোয়ার্ড হিসেবে পরিচিত সাংমা ১৯৭৫ সালে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন। ওই বছরের ১৭ এপ্রিল, জাকার্তায় মারাহ হালিম কাপে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর অভিষেক হয়। সেই প্রতিযোগিতাতেই তিনি দেশের জার্সিতে মোট তিনটি ম্যাচ খেলেন।

উল্লেখ্য, ঘরোয়া ফুটবলে ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সন্তোষ ট্রফিতে অসমের হয়ে নিয়মিত খেলেছেন সাংমা। এই প্রতিযোগিতায় তিনি মোট চারটি গোল করেন।

প্রসঙ্গত, ক্লাব স্তরে ১৯৭২ থেকে ১৯৮২ পর্যন্ত অসম পুলিশ দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৮১ সালে বরদোলই ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন সাংমা। ফাইনালে ডেম্পোর বিরুদ্ধে জয়সূচক গোলটি তাঁর পা থেকেই আসে, যা দলকে শিরোপা এনে দেয়।

গিলবার্টসন সাংমার প্রয়াণে ভারতীয় ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। এআইএফএফ তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande