
ফ্রাঙ্কফুট, ৭ এপ্রিল (হি.স.): আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের একজন দীর্ঘদিনের সমর্থক জার্মান বুন্দেসলিগার একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন বলে মঙ্গলবার ক্লাবটি জানিয়েছে। রবিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও কোলনের মধ্যকার ম্যাচটিতে এই দুর্ঘটনাটি ঘটে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ফ্রাঙ্কফুর্ট জানিয়েছে, “৮৭ বছর বয়সী ওই ব্যক্তি, যিনি ক্লাবের একজন দীর্ঘদিনের সদস্য এবং বহু বছর ধরে সিজন টিকিটধারী ছিলেন, ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাস্থলে তাঁকে সফলভাবে পুনরুজ্জীবিত করা হলেও, তাঁর অবস্থা স্থিতিশীল করা সম্ভব হয়নি।” ক্লাবটি তার পরিবারকে সমবেদনা ও সহানুভূতি জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি