ইন্দোরে ১০ গ্রাম মাদক সহ গ্রেফতার দুজন
ধর্মশালা, ৭ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। সোমবার গভীর রাতে ইন্দোর থানার অন্তর্গত এলাকায় তল্লাশির সময় ১০ গ্রাম মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার এক পুলিশ আ
ইন্দোরে ১০ গ্রাম মাদক সহ গ্রেফতার দুজন


ধর্মশালা, ৭ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। সোমবার গভীর রাতে ইন্দোর থানার অন্তর্গত এলাকায় তল্লাশির সময় ১০ গ্রাম মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের নাম কমলদীপ (৩৯), কাংড়া জেলার লাহারুন গ্রামের বাসিন্দা। অন্যজন জিতেন্দ্র সিং (৩২), কাংড়া জেলার সুনেত এলাকার উপারলা মোচ গ্রামের বাসিন্দা। সোমবার গভীর রাতে পুলিশের একটি দল চাঙ্গরাদারের কাছে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। তদন্ত চলাকালীন পুলিশ একটি গাড়িকে থামায়। গাড়িটি তল্লাশির সময় গাড়ি থাকে ১০ গ্রাম মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande