
ধর্মশালা, ৭ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। সোমবার গভীর রাতে নুরপুরে তল্লাশির সময় ১.২৫৬ কিলোগ্রাম মাদক ও নগদ এক লক্ষ টাকা–সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রাম কুমার (৫২)। যিনি শিমলা জেলার কুমারসাইন তহসিলের বাসিন্দা। জানা গেছে অভিযুক্ত কুল্লু-মানালি এলাকায় একটি ধাবা চালান। সোমবার গভীর রাতে নুরপুর থানার অধীনস্থ কান্দওয়াল পুলিশ ফাঁড়িতে তল্লাশি চলাকালীন পুলিশ একটি গাড়িতে তল্লাশির সময় ১.২৫৬ কিলোগ্রাম মাদক ও এক লক্ষ টাকা উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন