মঙ্গলবার আরআর-এমআই ম্যাচ
গুয়াহাটি, ৭ এপ্রিল(হি.স.): গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ানসের। রয়্যালস এখনও কোনও ম্যাচ হারেনি, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের বিপক্ষে তা
আজ আরআর-এমআই ম্যাচ,দেখে নিন মুখোমুখি রেকর্ড


গুয়াহাটি, ৭ এপ্রিল(হি.স.): গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ানসের। রয়্যালস এখনও কোনও ম্যাচ হারেনি, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের বিপক্ষে তাদের দুটি ম্যাচেই যথাক্রমে আট উইকেট ও ছয় রানে জয় পেয়েছে। মুম্বই ইন্ডিয়ানসেরএই মরসুমে কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচটি জিতলেও দ্বিতীয় ম্যাচে দিল্লির কাছে হেরে যায়।

২০২৫ মরসুমে মুম্বই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালসের বিপক্ষে একমাত্র ম্যাচটি ১০০ রানে জিতে আধিপত্য বিস্তার করেছিল।

আরআর বনাম এমআই মুখোমুখি রেকর্ড:

**খেলা ম্যাচের সংখ্যা: ৩২টি

**রাজস্থান রয়্যালসের জয়: ১৫টি

*মুম্বই ইন্ডিয়ানসের জয়: ১৭টি

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande