
মাদ্রিদ, ৭ এপ্রিল (হি.স.): রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ আছে আর এক বছর। তবে এরই মধ্যে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর তোড়জোড় শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। কারণ ,গুঞ্জন আছে ব্রাজিলিয়ান এই ফুটবলারের ওপর এবার নজর আছে সৌদি আরবের ক্লাবগুলোর। লোভনীয় প্রস্তাবও দেওয়া হচ্ছে ভিনিকে। তবে রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে নারাজ, তাই তো কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না রিয়াল মাদ্রিদ ভিনিকে নিয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি