অনূর্ধ্ব-১৭ মহিলা ভারতীয় ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতি পর্বের ম্যাচ খেলতে রাশিয়া যাচ্ছে
নয়া দিল্লি, ৭ এপ্রিল (হি.স.): প্রধান কোচ পামেলা কন্টির অধীনে ভারত অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতি নিতে রাশিয়া যাচ্ছে। ১১, ১৪ ও ১৭ এপ্রিল সোচিতে রাশিয়ার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ইয়ং টাইগ্রেস ইতিমধ্যে মিয়ানমার
অনূর্ধ্ব-১৭ মহিলা ভারতীয় ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতি পর্বের ম্যাচ খেলতে রাশিয়া যাচ্ছে, দেখে নিন সম্পূর্ণ সূচি


নয়া দিল্লি, ৭ এপ্রিল (হি.স.): প্রধান কোচ পামেলা কন্টির অধীনে ভারত অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতি নিতে রাশিয়া যাচ্ছে। ১১, ১৪ ও ১৭ এপ্রিল সোচিতে রাশিয়ার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ইয়ং টাইগ্রেস ইতিমধ্যে মিয়ানমার সফর শেষ করেছে, যেখানে তারা স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে এবং দুটিতেই জয়লাভ করেছে। তারপর থেকে কন্টি-র দল বেঙ্গালুরুতে তাদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছে। সুঝৌতে অনুষ্ঠিত এশিয়ান কাপে ভারত ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া (২ মে), জাপান (৫ মে) এবং লেবাননের (৮ মে) মুখোমুখি হবে।

ভারতের রাশিয়া সফরের সূচি :

**১১ এপ্রিল- ভারত বনাম রাশিয়া, দুপুর ২:৩০ মিনিট (আইএসটি) মাতসেস্তা ফুটবল সেন্টার, সোচি

**১৪ এপ্রিল -রাশিয়া বনাম ভারত, দুপুর ২:৩০ মিনিট (আইএসটি) মাতসেস্তা ফুটবল সেন্টার, সোচি

**১৭ এপ্রিল- ভারত বনাম রাশিয়া, দুপুর ২:৩০ মিনিট (আইএসটি) মাতসেস্তা ফুটবল সেন্টার, সোচি

ভারতীয় স্কোয়াড:

গোলরক্ষক:

মুন্নি, সুরজমুনি কুমারী, তামফাসানা দেবী কনজেংবাম।

ডিফেন্ডার:

আলেনা দেবী সারাংথেম, আলিশা লিংডোহ, দিব্যানি লিন্ডা, এলিজাবেদ লাকরা, জয়শিনি চানু হুইড্রোম, রিতু বাদাইক, তানিয়া দেবী টোনাম্বাম।

মিডফিল্ডার:

অভিস্তা বাসনেট, আলভা দেবী সেনজাম, বনিফিলিয়া শুল্লাই, জুলান নংমাইথেম, প্রীতিকা বর্মণ, রেডিমা দেবী চিংখামায়ুম, থান্দামনি বাস্কি।

ফরোয়ার্ড:

আনুশকা কুমারী, আন্বিতা রঘুরামন, জয়া, অলিভিয়া চানু নিংথুজাম, পার্ল ফার্নান্দেস, ভ্যালাইনা ফার্নান্দেস।

প্রধান কোচ: পামেলা কন্টি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande