২০–তম দিনেও বক্স অফিসে বাজিমাত ধুরন্ধর-২ এর
মুম্বই, ৮ এপ্রিল ( হি. স.): মুক্তির ২০ দিন অতিবাহিত হলেও বক্স অফিসে ঝড় তুলে চলেছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর - ২। শুধু তাই নয়, আদিত্য ধর পরিচালিত এই ছবি ছাপিয়ে গেছে বাহুবলী ২: দ্য কনক্লুশন''-র মোট বক্স অফিস সংগ্রহকেও । বুধবার বক্স অফিসের তরফে জ
ধুরন্ধর ২


মুম্বই, ৮ এপ্রিল ( হি. স.): মুক্তির ২০ দিন অতিবাহিত হলেও বক্স অফিসে ঝড় তুলে চলেছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর - ২। শুধু তাই নয়, আদিত্য ধর পরিচালিত এই ছবি ছাপিয়ে গেছে বাহুবলী ২: দ্য কনক্লুশন'-র মোট বক্স অফিস সংগ্রহকেও ।

বুধবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির ২০–তম দিনে অর্থাৎ মঙ্গলবার ছবির মোট আয় করেছে ১০.১০ কোটি টাকা। এখনও পর্যন্ত দেশে ছবির মোট আয় করেছে ১,০৩৩.৩৭ কোটি টাকা । কেজিএফ: চ্যাপ্টার ২', 'আরআরআর' এবং 'কল্কি ২৮৯৮ এডি'-র মতো বলিউডে সাড়া জাগানো ছবির মোট বক্স অফিস সংগ্রহকেও ছাপিয়ে গিয়েছে এই ছবি ।

উল্লেখ্য, ধুরন্ধর -২ তে রণবীর সিং-এর পাশাপাশি সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং অর্জুন রামপালের মতো অভিনেতারদের দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির চিত্রনাট্য, কাহিনিবিন্যাস ও উপস্থাপনা মন কেড়েছে দর্শকদের। আগামীদিনেও এই সাফল্য ধরে রাখতে পারবে, এমনটাই আশা রাখছে পরিচালক ও প্রযোজক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande