কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নাম ঘোষণা হতেই প্রচার শুরু
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : সোমবার কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ সিং। বিচারপতি কৌশিক চন্দ বিজেপির এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জল্পনা ছিল, রাকেশকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব
ভূকৈলাস মন্দিরে পুরোহিতের মুখোমুখি বিজেপির প্রার্থী রাকেশ সিং


কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : সোমবার কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ সিং। বিচারপতি কৌশিক চন্দ বিজেপির এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জল্পনা ছিল, রাকেশকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুধবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। কলকাতা বন্দর থেকে বিজেপির প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম ঘোষণা করে বিজেপি। নাম ঘোষণার পর বুধবার ভূকৈলাস মন্দিরে গিয়ে পুরোহিত এর কাছে আশীর্বাদ গ্রহণ করেন রাকেশ সিং। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করবেন বলে এদিন জানিয়েছেন তিনি। কলকাতা বন্দরে তৃণমূল প্রার্থী তথা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়বেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 
 rajesh pande