শিলিগুড়িতে পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ ব্রাউন সুগার–সহ গ্রেফতার ভিন জেলার মাদক পাচারকারী
শিলিগুড়ি, ৮ এপ্রিল (হি. স.) : শিলিগুড়ি শহরকে মাদকমুক্ত করার লক্ষ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এক বড়সড় সাফল্য পেয়েছে। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর থেকে ব্রাউন সুগার পাচার করতে আসা এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম
শিলিগুড়িতে পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ ব্রাউন সুগার–সহ গ্রেফতার ভিন জেলার মাদক পাচারকারী


শিলিগুড়ি, ৮ এপ্রিল (হি. স.) : শিলিগুড়ি শহরকে মাদকমুক্ত করার লক্ষ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এক বড়সড় সাফল্য পেয়েছে। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর থেকে ব্রাউন সুগার পাচার করতে আসা এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম শাহজাহান সরকার, যার কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) তিনবাত্তি মোড় এলাকায় ওঁৎ পেতে ছিল। তল্লাশি চালানোর সময় অভিযুক্তের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি বাসে করে দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়িতে এসেছিল। উদ্ধার হওয়া এই মাদক শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে সরবরাহ করার পরিকল্পনা ছিল তার। পুলিশ এখন এই পাচারচক্রের মূল নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande