হাসিনা জমানার গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ড প্রাক্তন দুই পুলিশকর্মীর
ঢাকা, ৯ এপ্রিল, (হি.স.): শেখ হাসিনার জমানায় আন্দোলনের সময়ে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া সেই আবু সাঈদের হত্যায় প্রাক্তন দুই পুলিশকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হল। বৃহস্পতিবার সেই রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই মামলায় দো
হাসিনা জমানার গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ড প্রাক্তন দুই পুলিশকর্মীর


ঢাকা, ৯ এপ্রিল, (হি.স.): শেখ হাসিনার জমানায় আন্দোলনের সময়ে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া সেই আবু সাঈদের হত্যায় প্রাক্তন দুই পুলিশকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হল।

বৃহস্পতিবার সেই রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই মামলায় দোষী সাব্যস্ত হন ৩০ জন। তাঁদের মধ্যে তিন জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রায়ে দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড, প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তবে রায়ে সন্তুষ্ট নন নিহতের পরিবার। আবু সাঈদের বাবা বলেন, ‘যাদের আদেশে আমার ছেলেকে হত্যা করা হলো তারা তো বেঁচে গেল। এ হত্যায় জড়িত আরও বড় বড় অপরাধীদের কোনও সাজা দেয়া হয়নি। আমার দাবি, কঠোরভাবে এর বিচার হোক।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande