
নয়াদিল্লি , ৯ এপ্রিল (হি.স.): বুধবার রাতে অরুণ জেটলি স্টেডিয়ামের তীব্র উত্তেজনা মধ্যে শেষ হল দিল্লি ও গুজরাটের ম্যাচটি। তীব্র উত্তেজনার মধ্যে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই ম্যাচটিতে শুভমান গিলের টাইটানস এক রানে জয়লাভ করে দিল্লির বিরুদ্ধে। হাই-স্কোর এই ম্যাচ টিতে জিটি-র চার উইকেটে ২১০ রানের জবাবে ক্যাপিটালস আট উইকেটে ২০৯ রান করে।
শেষ বলে দুই রান দরকার ছিল, এমন সময় প্রসিদ্ধ কৃষ্ণের একটি শর্ট বলে সজোরে ব্যাট চালান ডেভিড মিলার । কিন্তু বলের সঙ্গে সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। তিনি ও কুলদীপ যাদব এক রানের জন্য দৌড়াচ্ছিলেন, এমন সময় উইকেটরক্ষক জস বাটলার স্টাম্পে বল আঘাত করলে স্ট্রাইকার প্রান্তে থাকা কুলদীপ আউট হয়ে যান।
জিটি-র হয়ে রশিদ খান ৪-০-১৭-৩ বোলিং ফিগার নিয়ে দুর্দান্ত ছিলেন। এর আগে সন্ধ্যায় গিল, বাটলার এবং ওয়াশিংটন সুন্দরও চমৎকার অর্ধশতক করে নিজেদের ভূমিকা পালন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি