খেজুরিতে অগ্নিসংযোগ নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের, “বাংলাকে জ্বালিয়ে ভয় দেখানো যাবে না”
কলকাতা, ১০ মে (হি. স.):- পূর্ব মেদিনীপুরের খেজুরির নিজকাশবা গ্রাম পঞ্চায়েতের হিজলি শরিফ এলাকায় একাধিক দোকানে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সম
খেজুরি আগুন


কলকাতা, ১০ মে (হি. স.):- পূর্ব মেদিনীপুরের খেজুরির নিজকাশবা গ্রাম পঞ্চায়েতের হিজলি শরিফ এলাকায় একাধিক দোকানে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সমাজমাধ্যমে করা এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, হিজলি শরিফ এলাকায় ৬০টিরও বেশি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে রাতারাতি বহু সাধারণ মানুষের জীবিকা ধ্বংস হয়ে গিয়েছে।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, হিন্দু বা মুসলিম— কোনও সম্প্রদায়ের দোকানই রেহাই পায়নি। তাঁর অভিযোগ, এটি কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের উপর হামলা নয়, বরং বাংলার সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তিপ্রিয় সাধারণ মানুষের উপর পরিকল্পিত আঘাত।অভিষেক আরও বলেন, “এটাই বিজেপির রাজনীতির আসল চেহারা— ঘৃণা, ভয় দেখানো এবং ধ্বংসের রাজনীতি।” তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বাংলা কখনও এই ধরনের হিংসার কাছে মাথা নত করবে না।ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্রুত হস্তক্ষেপও কামনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande