
গুয়াহাটি, ১০ মে (হি.স.) : ড. হিমন্তবিশ্ব শর্মাকে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিধায়ক দলের নেতা হিসেবে মনোনীত করা অসমের জন্য “সৌভাগ্যের বিষয়, বলেছেন অসম গণ পরিষদ (অগপ)-এর সভাপতি অতুল বরা।
আজ রবিবার বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে নবনির্বাচিত এনডিএ বিধায়কদের সভার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অতুল বরা বলেন, রাজ্যের জন্য এটি গর্ব এবং সৌভাগ্যের বিষয় যে ড. হিমন্তবিশ্ব শর্মার মতো একজন অভিজ্ঞ নেতাকে বিধায়ক দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ড. শর্মার নেতৃত্বে এনডিএ সরকার উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।
এদিকে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব, কৃষ্ণেন্দু পাল সহ প্রায় সকলেই ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বকে সমর্থন জানিয়েছে। তাঁরা বলেন, তিনি দলের সব নেতার পূর্ণ সমর্থন পেয়েছেন। ড. শর্মা তাঁর প্রতিশ্রুতি রক্ষা করার জন্য পরিচিত একজন নেতা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস