অন্ডালের বিয়েবাড়িতে গুলিবর্ষণ, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ, এক ব্যক্তি আহত
দুর্গাপুর, ১০ মে (হি.স.) : অন্ডালের সি়দুলি বেজপাড়ায় একটি বিয়েবাড়িতে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক ব্যক্তি জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মাম্পি বেজের বিয়ে উপলক্ষে বিয়েবাড়
অন্ডালের বিয়েবাড়িতে গুলিবর্ষণ, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ, এক ব্যক্তি আহত


দুর্গাপুর, ১০ মে (হি.স.) : অন্ডালের সি়দুলি বেজপাড়ায় একটি বিয়েবাড়িতে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক ব্যক্তি জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মাম্পি বেজের বিয়ে উপলক্ষে বিয়েবাড়িতে মধ্যাহ্নভোজন চলছিল। সেই সময় শিবা বেজ নামে এক যুবক কয়েকজন সহযোগীকে নিয়ে গাড়িতে করে সেখানে পৌঁছান।

অভিযোগ, তিনি প্রাক্তন স্ত্রীর পরিবারের সদস্য সরবন বেজকে কিছুটা দূরে ডেকে নিয়ে গিয়ে গুলি চালান। গুলি সরবন বেজের কোমরে লাগে। তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় চার বছর আগে মাম্পি বেজের বিয়ে হয়েছিল শিবা বেজের সঙ্গে। পরবর্তীতে পারিবারিক অশান্তির কারণে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পরে তাঁর নতুন করে বিয়ের ব্যবস্থা করা হয়। এই খবর জানার পরই ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

ঘটনার পর এলাকা থেকে অভিযুক্ত শিবা বেজ পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande