বন্ধ তৃণমূল পার্টি অফিস খুলতেই মিলল জব কার্ড-লাঠি, চাঞ্চল্য আরামবাগে
হুগলি , ১০ মে (হি.স.): আরামবাগের ডঙ্গল এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা কয়েকজন তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ওই পার্টি অফিসের তালা খোলেন। এরপর অফিসের
তৃণমূল কার্যালয়ের ভিতর লাঠি থান কাপড় ও সরকারি নথি


হুগলি , ১০ মে (হি.স.): আরামবাগের ডঙ্গল এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা কয়েকজন তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ওই পার্টি অফিসের তালা খোলেন। এরপর অফিসের ভিতরে ঢুকে উদ্ধার হয় একাধিক থান কাপড়, জব কার্ড এবং লাঠি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পার্টি অফিসটি বন্ধ ছিল। এদিন তালা খোলার পর ভিতরে বিভিন্ন সামগ্রী দেখতে পেয়ে হতবাক হয়ে যান উপস্থিতরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

বিজেপির দাবি, সাধারণ মানুষের সরকারি নথি এবং অন্যান্য সামগ্রী কীভাবে দলীয় কার্যালয়ের ভিতরে এল, তা খতিয়ে দেখা উচিত। বিষয়টি নিয়ে প্রশাসনের তদন্তের দাবিও তুলেছে বিজেপি।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা চলছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ডঙ্গল এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande