
হাপুড়, ১০ মে (হি.স.): গঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক উল্টে মৃত্যু হল শিশু-সহ তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। শনিবার গভীর রাতে উত্তর প্রদেশের হাপুড় জেলায় গঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে পঞ্জাবের দিকে যাওয়া ট্রাকটি একটি পথ-বিভাজিকা (ডিভাইডার)-এ ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের| দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর শিশুসন্তান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ