প্রতিজ্ঞা পূরণ, ৫ বছর বাদে দাড়ি কাটলেন আচ্ছেলাল
হুগলি, ১০ মে (হি.স.): বেশ কয়েক বছর আগে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভরা সভায় তাঁকে অপমান করেছিলেন। সেদিন থেকে উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব প্রতিজ্ঞা করেন, সাংসদকে যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত তিনি দাড়ি কাটবেন ন
প্রতিজ্ঞা পূরণ, ৫ বছর বাদে দাড়ি কাটলেন আচ্ছেলাল


হুগলি, ১০ মে (হি.স.): বেশ কয়েক বছর আগে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভরা সভায় তাঁকে অপমান করেছিলেন। সেদিন থেকে উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব প্রতিজ্ঞা করেন, সাংসদকে যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত তিনি দাড়ি কাটবেন না। এবারের বিধানসভা নির্বাচনে কল্যাণের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় হেরে যান। ছেলের হারেই কল্যাণের হার দেখছেন আচ্ছেলাল। তাই ৫ বছর পরে রবিবার নিজের প্রতিজ্ঞা পূরণ করে দাড়ি কাটলেন তিনি। উত্তরপাড়ার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন আচ্ছেলাল। নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। মূলত উত্তরপাড়ায় রাজনীতি করলেও হুগলি জেলায় তাঁর ভালই প্রভাব রয়েছে। আচ্ছেলালের দাবি, অপমানিত হয়ে সেই দিন থেকে তিনি দাড়ি কাটেননি। সাংসদকে যোগ্য জবাব দিতে তিনি বদ্ধপরিকর ছিলেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করে তৃণমূলকে হারাতে ময়দানে নামেন। নির্বাচনে তৃণমূল প্রার্থী শীর্ষণ্যের পরাজয়ের পরে পাঁচ বছরের পুরনো প্রতিজ্ঞা পূরণ করলেন আচ্ছেলাল। তাঁর দাবি, সাংসদকে যোগ্য জবাব দিতে পেরেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande