বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানস্থল থেকে ৩ কিমি দূরে উদ্ধার বিস্ফোরক, নিরাপত্তা জোরদার
বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদী-র সফরকালে তাঁর অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জিলেটিন রড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটিকে ঘিরে নিরাপত্তা সংস্থাগুলি উচ্চ সতর্কতা জারি করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প
বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানস্থল থেকে ৩ কিমি দূরে উদ্ধার বিস্ফোরক, নিরাপত্তা জোরদার


বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদী-র সফরকালে তাঁর অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জিলেটিন রড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটিকে ঘিরে নিরাপত্তা সংস্থাগুলি উচ্চ সতর্কতা জারি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কর্মসূচির প্রায় দেড় ঘণ্টা আগে কাগগলিপুরের তত্তগুনি এলাকায়, বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে আশ্রমের বাইরের অংশে সন্দেহজনক একটি প্যাকেট উদ্ধার করা হয়। স্থানটি নাইস রোড জংশন থেকে প্রায় এক কিলোমিটার এবং মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।

তল্লাশির পর ওই প্যাকেট থেকে দুটি জিলেটিনের রড উদ্ধার করা হয়। এরপর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| নিরাপদে বিস্ফোরকটি সরিয়ে নেওয়া হয়।

ঘটনার তদন্তে নেমেছে বেঙ্গালুরু সিটি পুলিশ ও রামনগর পুলিশ যৌথভাবে। কীভাবে ওই বিস্ফোরক সেখানে পৌঁছল এবং কারা এটি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিআইজি গিরিশ জানিয়েছেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সব দিক খতিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বেঙ্গালুরু সফরে ছিলেন এবং তিনি আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande