
নদিয়া, ১০ মে (হি. স.): বিধানসভা নির্বাচনে জয়ের পর রবিবার বিজয় মিছিলে অংশ নিলেন নবদ্বীপের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। রবিবার নদীয়ার নবদ্বীপ ব্লকের চরব্রহ্মনগর কারগিল পাড়া এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। বিধায়ককে কাছে পেয়ে এলাকাবাসী তাঁকে ফুল ও মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।এরপর কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় বিজয় মিছিল করেন শ্রুতি শেখর গোস্বামী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত বিধায়ক বলেন, বিভিন্ন এলাকায় এতদিন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের একাংশ হঠাৎ বিজেপির পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। এর ফলে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।বিধায়ক স্পষ্ট জানান, নবদ্বীপে কোনও ধরনের হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।এছাড়াও নবদ্বীপবাসীর উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তাঘাট ও নাগরিক পরিষেবার উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য বলে দাবি করেন শ্রুতি শেখর গোস্বামী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়