
কলকাতা, ১০ মে (হি. স.) : রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয় অর্থাৎ সিএমও-তে জুড়লেন দুই আইএএস আধিকারিক। সাতজন ডব্লিউবিসিএস আধিকারিককেও নিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে।
রবিবার এই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। যাঁদের নিয়োগ করা হলো, তাঁরা হলেন (১)সম্রাট চক্রবর্তী - ছিলেন আবাসন দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি, (২), অমর্ত্য চক্রবর্তী - ছিলেন মৎস্য দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি, (৩), অয়ন দত্ত গুপ্ত - ছিলেন ডায়মন্ড হারবার সদরের মহকুমাশাসক, (৪), রাজর্ষি নাথ - ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি, (৫), সুরজিৎ রায় - ছিলেন আ্যডিশনাল ডিরেক্টর (ডিএল আর এস), (৬), প্রমিত দাস - ছিলেন হাওড়ার জেলা স্বনির্ভর গোষ্ঠী দফতর, ভারপ্রাপ্ত সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, (৭), দীপ ভাদুড়ি - ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠী দফতর, ভারপ্রাপ্ত সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, (৮) পি প্রমথ - ছিলেন এম এস এম ই ও টি দফতরের সচিব। (৯), নবনীত মিত্তল - ইনি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক| পি প্রমথ ও নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে নিয়ে আসা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত