
পূর্ব মেদিনীপুর, ১০ মে (হি. স.) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে রবিবার ছিল মহাভোজের আয়োজন। শুভেন্দুর জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন তাঁর মা ও মাসি। এদিন শুভেন্দু অধিকারীর জন্য দুপুরের খাদ্য তালিকায় ছিল মাছের একাধিক পদ, মুরগির মাংস ও আরও নানা রকম সুস্বাদু পদ|
উল্লেখ্য, এবার বঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। শুক্রবার বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার শপথ গ্রহণ করেন শুভেন্দু|
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত