(আপডেট ) গোঘাটে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন মোড়, ময়নাতদন্তের রিপোর্টে উঠল অতিরিক্ত মদ্যপানের ইঙ্গিত
হুগলি , ১০ মে (হি.স.): হুগলির গোঘাটের কোটা নকুণ্ডা এলাকায় তৃণমূল কর্মী সহদেব বাগের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড় সামনে এল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও, ময়নাতদন্তের পর পুলিশের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভিন্ন তথ্য। রবিবার সকালে গোঘা
(আপডেট ) গোঘাটে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন মোড়, ময়নাতদন্তের রিপোর্টে উঠল অতিরিক্ত মদ্যপানের ইঙ্গিত


হুগলি , ১০ মে (হি.স.): হুগলির গোঘাটের কোটা নকুণ্ডা এলাকায় তৃণমূল কর্মী সহদেব বাগের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড় সামনে এল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও, ময়নাতদন্তের পর পুলিশের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভিন্ন তথ্য।

রবিবার সকালে গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের কোটা গ্রামে তৃণমূল কর্মী সহদেব বাগের (৫০) দেহ উদ্ধার হয়। তিনি নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্যা চায়না বাগের স্বামী। দলীয় কার্যালয়ের পিছনে নিকাশি নালার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ ছিল, তৃণমূল করার কারণেই বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে।

মৃতের স্ত্রী চায়না বাগ দাবি করেন, কয়েকদিন ধরেই বিজেপির দুষ্কৃতীরা তাঁদের হুমকি দিচ্ছিল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই মৃত্যু।

তবে ময়নাতদন্তের পর পুলিশের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপানের ফলেই সহদেব বাগের মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতদেহের শরীরে কোনও স্পষ্ট আঘাতের চিহ্নও মেলেনি বলে জানিয়েছে পুলিশ। যদিও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande