গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে অংশীদার হতে হবে : জ্ঞানেশ কুমার
তিরুপতি, ১০ মে (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে অংশীদার হতে হবে। রবিবার তিরুপতিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, পুদুচেরি এবং তামিলনাড়ুতে সফল ও শ
জ্ঞানেশ কুমার


তিরুপতি, ১০ মে (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে অংশীদার হতে হবে। রবিবার তিরুপতিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, পুদুচেরি এবং তামিলনাড়ুতে সফল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। দুই দিনের তিরুপতি সফরে এসে শ্রী জ্ঞানেশ এদিন সকালে তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির পরিদর্শন করেন এবং প্রার্থনা করেন। পরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে অংশীদার হতে হবে। এদিন যথোচিত ধর্মীয় মর্যাদায় তিরুপতি মন্দিরে পূজার্চনা করেন জ্ঞানেশ কুমার ও তাঁর স্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande