নয়াদিল্লিতে ভারত–আফ্রিকা শীর্ষ সম্মেলন ৩১ মে, সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য
নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : ভারত ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের সহযোগিতায় আগামী ৩১ মে নয়াদিল্লিতে চতুর্থ ভারত–আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। দুই অঞ্চলের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নির্ধারণ করাই এই সম্ম
নয়াদিল্লিতে ভারত–আফ্রিকা শীর্ষ সম্মেলন ৩১ মে, সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য


নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : ভারত ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের সহযোগিতায় আগামী ৩১ মে নয়াদিল্লিতে চতুর্থ ভারত–আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। দুই অঞ্চলের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নির্ধারণ করাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য।

‘উদ্ভাবন, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের জন্য ভারত–আফ্রিকা কৌশলগত অংশীদারিত্ব’ এই মূল বিষয়কে সামনে রেখে আয়োজিত সম্মেলনে আফ্রিকা মহাদেশের শীর্ষ নেতারা ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। ভারতের উন্নয়ন যাত্রাকে আফ্রিকার ‘এজেন্ডা ২০৬৩’-এর সঙ্গে সংযুক্ত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

গত ২৩ এপ্রিল ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এই সম্মেলনের লোগো, ওয়েবসাইট এবং মূল বিষয়বস্তু প্রকাশ করেন। তিনি জানান, এই উদ্যোগ দীর্ঘমেয়াদি ভারত–আফ্রিকা সম্পর্ককে আরও বহুমাত্রিক ও গভীর করবে।

সম্মেলনের আগে ধারাবাহিক প্রস্তুতিমূলক বৈঠকও হবে। ২৮ মে উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক এবং ২৯ মে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে নয়াদিল্লিতে শুরু হওয়া এই উদ্যোগ দক্ষিণ–দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল।

এছাড়াও এবারের সম্মেলনে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ভারত–আফ্রিকা সঙ্গীত ও নৃত্য উৎসব, ব্যবসায়িক আলোচনা, প্রদর্শনী এবং ট্র্যাক–টু সংলাপের আয়োজন করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande