
খানাকুল , ১০ মে (হি.স.) : খানাকুলের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে সংবর্ধনা জানাল খানাকুল গ্রামীণ চিকিৎসক সংগঠন। রবিবার তাঁর নির্বাচনী কার্যালয়ে গিয়ে সংগঠনের প্রতিনিধিরা ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাঁকে সম্মান জানান।
অনুষ্ঠানে সংগঠনের একাধিক সদস্য ও বিজেপি কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বিধায়কের সহযোগিতা কামনা করা হচ্ছে।
সংবর্ধনা গ্রহণ করে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, খানাকুলের সাধারণ মানুষের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি গ্রামীণ চিকিৎসকদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান ঘিরে এলাকায় এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA