তৃণমূল আমলে তফসিলি শংসাপত্র নিয়ে ‘দুর্নীতি’র অভিযোগ ক্ষুদিরাম টুডুর
বাঁকুড়া, ১০ মে (হি.স.): তৃণমূল আমলে তফসিলি শংসাপত্র নিয়ে ‘দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ করলেন বাঁকুড়ার রানিবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। রবিবার তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে বহু ভুয়ো ও গরমিল থাকা তফসিলি শংসাপত্র (এসসি সার্টিফিকেট) ত
তৃণমূল আমলে তফসিলি শংসাপত্র নিয়ে ‘দুর্নীতি’র অভিযোগ ক্ষুদিরাম টুডুর


বাঁকুড়া, ১০ মে (হি.স.): তৃণমূল আমলে তফসিলি শংসাপত্র নিয়ে ‘দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ করলেন বাঁকুড়ার রানিবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। রবিবার তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে বহু ভুয়ো ও গরমিল থাকা তফসিলি শংসাপত্র (এসসি সার্টিফিকেট) তৈরি হয়েছে। এইসব শংসাপত্র ব্যবহার করে অনেকে সুযোগ-সুবিধা পেয়েছেন। তিনি এও জানান, মন্ত্রী হিসাবে কাজের শুরুতেই এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবেন। তিনি বলেন, যেসব সরকারি আধিকারিকদের মাধ্যমে জাতিগত শংসাপত্র প্রদানে অনিয়ম হয়েছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক ক্ষুদিরাম বলেন, ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে যাঁরা সরকারি সুবিধা ভোগ করছেন, তাঁদের সুবিধা বাতিল করা হবে। তবে শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই নয়, জনজাতি সমাজের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande