বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনলেন বিধায়ক শঙ্কর গুছাইত
পূর্ব মেদিনীপুর, ১০ মে (হি.স.): বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনলেন বিধায়ক শঙ্কর গুছাইত| রবিবার সকাল থেকেই নিজের বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন এলাকার বাসিন্দাদের বাড়িতে যান মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। তিনি জানান, সাধারণ মানুষকে বিধায়কের
বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনলেন বিধায়ক শঙ্কর গুছাইত


পূর্ব মেদিনীপুর, ১০ মে (হি.স.): বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনলেন বিধায়ক শঙ্কর গুছাইত| রবিবার সকাল থেকেই নিজের বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন এলাকার বাসিন্দাদের বাড়িতে যান মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। তিনি জানান, সাধারণ মানুষকে বিধায়কের কাছে আসতে হবে না। বিধায়ক যাবেন সাধারণ মানুষের বাড়িতে।

রবিবার সকাল থেকে তিনি মেদিনীপুর শহরের বিভিন্নজনের বাড়িতে গিয়ে শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। শঙ্কর গুছাইত বলেন, আমি খাতা নিয়ে বেরিয়েছি। বাড়ি বাড়ি যাচ্ছি। অনেকের অনেক সমস্যা আছে। আশ্বস্ত করছি যে সব ঠিক করে দেব। এখানে অনেক গরিব মানুষ রয়েছেন। তাঁরা সত্যিই কিছু পাননি। আমার দায়িত্ব বাড়ল সমস্যা সমাধানের জন্য। মানুষ ভোট দিয়েছেন মানুষের কাজের জন্য। তাঁদের সমস্যা সমাধান করাই আমার কাজ|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande