
কলকাতা ও চেন্নাই, ১০ মে (হি.স.): রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নিয়েছেন থালাপতি বিজয়। তারপরেই নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে জানান, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দারুণ জয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের জন্যেও আমার শুভেচ্ছা রইল। এই রায় তামিলনাড়ুর জনগণের আকাঙ্ক্ষা, আস্থা এবং গণতান্ত্রিক ইচ্ছাকেই প্রতিফলিত করে। আমি আত্মবিশ্বাসী যে তাঁর নেতৃত্বে তামিলনাড়ু তার অগ্রগতি, কল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে। নিষ্ঠা ও প্রতিশ্রুতির সঙ্গে জনগণের সেবা করার ক্ষেত্রে তাঁর এবং
সরকারের সাফল্য কামনা করছি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ