
কলকাতা, ১০ মে (হি. স.) : বিশ্ব মাতৃ দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের সামাজিক মাধ্যমে এক বার্তা পোস্ট করেন তিনি। পোস্টে তিনি বিশ্ব মাতৃ দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লেখেন , “মাগো তোমার ভালবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য।”
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন , “একই মহীয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের দেবীগণের মধ্যে, আমাদের মাতৃভূমিতে, আমাদের বসুন্ধরায়। আমার নানা গানে-কবিতায় আমি তাঁরই বন্দনা করেছি, আমার সামাজিক উচ্চারণেও তাঁরই অর্চনা। সেই সর্বজনীন মা-ই আমার আরাধ্য।”
উল্লেখ্য, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মাতৃ দিবস পালিত হয়। মাতৃত্ব, মায়ের ভালোবাসা ও সমাজে মায়েদের অবদানকে সম্মান জানাতেই দিনটি উদযাপিত হয়
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত