এন্টালিতে তৃণমূল কর্মীর হত্যার ঘটনায় ধৃত আরও এক
কলকাতা, ১০ মে (হি.স.): এন্টালিতে তৃণমূল কর্মী তাপস নস্করকে হত্যার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। ধৃতের নাম ভোলা কর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই মঙ্গলবার রাতে খুন হন তৃণমূল কর
এন্টালিতে তৃণমূল কর্মীর হত্যার ঘটনায় ধৃত আরও এক


কলকাতা, ১০ মে (হি.স.): এন্টালিতে তৃণমূল কর্মী তাপস নস্করকে হত্যার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। ধৃতের নাম ভোলা কর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই মঙ্গলবার রাতে খুন হন তৃণমূল কর্মী তাপস। সেসময় একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার আরও ভোলাকে গ্রেফতার করা হল। ধৃতকে রবিবার শিয়ালদার এসিজেএম আদালতে পেশ করা হবে বলে জানা গেছে|

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় তাপস নস্করকে এন্টালির একটি রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ এসে দ্রুত তাপসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেশ কয়েকজনের নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী। এর মধ্যে ভোলা করের নামও ছিল। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদে মিঠুন মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ভোলাকে গ্রেফতার করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande