পাণ্ডবেশ্বরে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ অভিযানে নেমেছে বিজেপি, ভোটজয়ের পর শুরু সাফাই কর্মসূচি
দুর্গাপুর, ১০ মে (হি.স.): পাণ্ডবেশ্বরকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ করার প্রতিশ্রুতি সামনে রেখে ভোটের ফল ঘোষণার পরই এলাকায় সাফাই অভিযানে নেমেছে বিজেপি কর্মীরা।জানা গেছে, গত ৪ মে রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে সাফাই কর্মসূচি শুরু হয়। পাণ্
পাণ্ডবেশ্বরে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ অভিযানে নেমেছে বিজেপি, ভোটজয়ের পর শুরু সাফাই কর্মসূচি


দুর্গাপুর, ১০ মে (হি.স.): পাণ্ডবেশ্বরকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ করার প্রতিশ্রুতি সামনে রেখে ভোটের ফল ঘোষণার পরই এলাকায় সাফাই অভিযানে নেমেছে বিজেপি কর্মীরা।জানা গেছে, গত ৪ মে রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে সাফাই কর্মসূচি শুরু হয়। পাণ্ডবেশ্বরের চন্দ্রডাঙা, ডিভিসি পাড়া, খোট্টারডিহি, ইছাপুর, বৈদ্যনাথপুর, গৌরবাজার, প্রতাপপুরসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় চলছে পরিচ্ছন্নতা অভিযান।অভিযানে রাস্তাঘাট ও জনবসতি এলাকার আবর্জনা পরিষ্কার করে ট্রাক্টরে করে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে। কোথাও নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে, আবার কোথাও ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।অভিযানে অংশ নিচ্ছেন স্থানীয় বিজেপি কর্মীরা। রবিবার এমনকি বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও হাতে ঝাঁটা নিয়ে সাফাই অভিযানে অংশ নেন। এদিন তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাণ্ডবেশ্বরকে পরিচ্ছন্ন ও সবুজ করার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতার ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বর্ষার আগে নদী, পুকুর ও খালি জমিতে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande