তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে বিজয়কে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথের পরই এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে বিজয়কে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথের পরই এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তাঁর আসন্ন কার্যকালের জন্য শুভকামনা রইল। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে।

তামিল রাজনীতিতে রবিবার এক নতুন যুগের সূচনা হয়ে গেল। দক্ষিণ ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকে প্রধান বিজয়। রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। এছাড়াও তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande