নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে রাস্তার কাজ বন্ধ, বিক্ষোভ এলাকাবাসীর
মালদা, ১০ মে (হি. স.): রাস্তার মেরামতির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ দত্তপাড়া এলাকার বাসিন্দারা। রবিবার দুপুরে রাস্তা মেরামতির কাজ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। নিম্নম
খারাপ রাস্তা


মালদা, ১০ মে (হি. স.): রাস্তার মেরামতির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ দত্তপাড়া এলাকার বাসিন্দারা। রবিবার দুপুরে রাস্তা মেরামতির কাজ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।এলাকাবাসীদের দাবি, ১৩০ মিটার রাস্তা মেরামতের জন্য প্রায় ২ লক্ষ ২ হাজার ২৩২ টাকা ব্যয়ে বরাদ্দ থাকলেও বাস্তবে কাজের মান অত্যন্ত নিম্নমানের। তাঁদের অভিযোগ, রাস্তার ভিত মজবুত না করেই কাজ করা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় রাস্তার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।স্থানীয়দের একাংশের অভিযোগ, ঠিকাদারি সংস্থার গাফিলতি এবং তদারকির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টেকসই রাস্তার দাবিতে এদিন ক্ষুব্ধ বাসিন্দারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।এই বিষয়ে জানতে পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande