টিভিকে প্রধান বিজয়কে শুভেচ্ছা পবন কল্যাণ ও কমল হাসানের
চেন্নাই, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান থলপতি বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকা-রাজনীতিকরা। বিজয়কে অভিনন্দন জানান অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। রবিবার তিনি জানান, তামিলনাড়ুর মুখ্যমন
বিজয়


চেন্নাই, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান থলপতি বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকা-রাজনীতিকরা। বিজয়কে অভিনন্দন জানান অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। রবিবার তিনি জানান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় টিভিকে প্রধান, অভিনেতা বিজয় এবং মন্ত্রী হিসাবে শপথগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি, নতুন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, স্বচ্ছ ও প্রগতিশীল শাসন সুনিশ্চিত করবে এবং তামিলনাড়ুকে আরও উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে।

পাশাপাশি প্রবীণ অভিনেতা তথা রাজ্যসভার সাংসদ কমল হাসানও শুভেচ্ছা জানিয়েছেন বিজয়কে। তিনি জানান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, আমার ভাই বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু উজ্জ্বল হোক। নতুন উচ্চতায় পৌঁছোক। আমি আন্তরিক অভিনন্দন জানাই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande