কাছাড়ে পুলিশের জোড়া মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
শিলচর (অসম), ১০ মে (হি.স.) : জেলার বিভিন্ন প্রান্তে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে কাছাড় পুলিশ । শনিবার রাতে পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার হওয়ার পাশাপাশি দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জান
Cachar police


শিলচর (অসম), ১০ মে (হি.স.) : জেলার বিভিন্ন প্রান্তে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে কাছাড় পুলিশ । শনিবার রাতে পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার হওয়ার পাশাপাশি দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় সোনাই থানার অন্তর্গত গাসতলা তিনআলির কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে রিয়াজ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি চালিয়ে সাতটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ১২৩.৫১ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও অভিযুক্তের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, যা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান।

অপরদিকে, একই দিনে লাইলাপুর পুলিশ ফাঁড়ির সামনে নিয়মিত নাকা তল্লাশির সময় এএস ১১ জেড ৭৯৯১ নম্বরের একটি স্কুটি আটক করা হয়। স্কুটিটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৩টি বহু রঙের সাবানের বাক্স উদ্ধার করে পুলিশ। বাক্সগুলির ভিতরে ছিল সন্দেহভাজন হেরোইন। এই ঘটনায় জিয়াবুর রহমান লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ৪৪১.০৯ গ্রাম বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দুটি ঘটনাতেই উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande