অমৃতসরে দরবার সাহিবে মাথা নত করলেন প্রীতি জিন্টা
অমৃতসর, ১০ মে (হি.স.): বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা শনিবার গভীর রাতে অমৃতসরের শ্রী দরবার সাহিবে প্রণাম জানাতে পৌঁছন। সেখানে মাথা নত করে সর্বজনের মঙ্গল কামনা করেন তিনি। অভিনেত্রীকে দেখতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই তাঁর সঙ্গে ছবিও ত
অমৃতসরে দরবার সাহিবে মাথা নত করলেন প্রীতি জিনতা


অমৃতসর, ১০ মে (হি.স.): বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা শনিবার গভীর রাতে অমৃতসরের শ্রী দরবার সাহিবে প্রণাম জানাতে পৌঁছন। সেখানে মাথা নত করে সর্বজনের মঙ্গল কামনা করেন তিনি। অভিনেত্রীকে দেখতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই তাঁর সঙ্গে ছবিও তোলেন।

গুরুদ্বারে প্রার্থনার পর লঙ্গর হলে সেবার কাজেও অংশ নেন অভিনেত্রী প্রীতি। তিনি ভক্তদের হাতে রুটি বিতরণ করেন এবং সেবাভাবের মাধ্যমে নিজের ভক্তি প্রকাশ করেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী প্রীতি জিন্টা বলেন, “ওয়াহেগুরুজির ডাক এসেছিল, তাই এখানে এসেছি।” তিনি জানান, ১১ মে তাঁর ক্রিকেট দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই ম্যাচে জয়ের জন্য তিনি প্রার্থনা করেছেন। তাঁর আশা, ওয়াহেগুরুর আশীর্বাদে দল ভালো খেলবে এবং জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।

এই প্রসঙ্গে তিনি শ্রেয়াস আইয়ারের কথাও উল্লেখ করেন। প্রীতির কথায়, পঞ্জাবের মানুষ স্নেহ করে শ্রেয়সকে “সরপঞ্চ” বলে ডাকেন, যা দলের কাছে গর্বের বিষয়। পঞ্জাবের যুবক ও ক্রিকেটপ্রেমীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমর্থকদের ভালোবাসাই দলের সবচেয়ে বড় শক্তি।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande