ডি সুধাকরের প্রয়াণে শোকাহত রাহুল ও প্রিয়াঙ্কা
নয়াদিল্লি, ১০ মে (হি.স.): কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রী ডি সুধাকর প্রয়াত হয়েছেন। রবিবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ডি সুধাকরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন
ডি সুধাকরের প্রয়াণে শোকাহত রাহুল ও প্রিয়াঙ্কা


নয়াদিল্লি, ১০ মে (হি.স.): কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রী ডি সুধাকর প্রয়াত হয়েছেন। রবিবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ডি সুধাকরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।

রবিবার রাহুল গান্ধী এক্স মাধ্যমে জানান, প্রবীণ কংগ্রেস নেতা এবং কর্ণাটকের মন্ত্রী ডি সুধাকর জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। কংগ্রেস আদর্শের মশালবাহক হিসেবে তিনি তাঁর জীবন চিত্রদুর্গা ও কর্ণাটকের দরিদ্রদের সেবায় উৎসর্গ করেছেন। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা।

প্রিয়াঙ্কা শোকবার্তায় জানান, প্রবীণ কংগ্রেস নেতা এবং কর্ণাটকের মন্ত্রী ডি সুধাকর জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সুধাকর জি নিষ্ঠা ও সহমর্মিতার সঙ্গে কর্ণাটকের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। জনজীবনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande