মমতার সমর্থনে আর কেউ এগিয়ে আসবে না, কটাক্ষ রাহুল সিনহার
কলকাতা, ১০ মে (হি.স.): হেরে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর মুখে এখন জোট-বার্তা! বিজেপিকে রুখতে এখন বাম, অতিবামেও আপত্তি নেই মমতার। তৃণমূল কংগ্রেস নেত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তাঁর কথায়, মমতার সমর্থনে আ
রাহুল সিনহা


কলকাতা, ১০ মে (হি.স.): হেরে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর মুখে এখন জোট-বার্তা! বিজেপিকে রুখতে এখন বাম, অতিবামেও আপত্তি নেই মমতার। তৃণমূল কংগ্রেস নেত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তাঁর কথায়, মমতার সমর্থনে আর কেউ এগিয়ে আসবে না।

রবিবার রাহুল সিনহা বলেন, তিনি সেই বাম এবং কংগ্রেসের কাছেই ভিক্ষা চাইছেন যাদের তিনি নিজেই তাড়িয়ে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এমনই অবস্থা। কোনও দলই তার সমর্থনে এগিয়ে আসবে না, কারণ সবাই জানে তার রাজনীতি মানেই হিংসা আর ভয় দেখানো। মমতার মিত্র স্ট্যালিনও চলে গেছেন, সব পরাজিত দলগুলো একই লাইনে আছে। সেই কারণেই তামিলনাড়ুতে নতুন সরকার গঠিত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande